
খুবি প্রতিনিধি, ফিরোজ হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ ইফতার। আগামী ১০ রমাদান, ২৮ ফেব্রুয়ারী( শনিবার) খুবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ ইফতারের আয়োজন করা হবে।
এই গণ ইফতার দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বীনি কমিউনিটির ভাইয়েরা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। গত ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ( বুধবার) খুবি দ্বীনি কমিউনিটি তাদের নিজস্ব ফেসবুক পেজে এই গণ ইফতারের তারিখ ঘোষণা করেন এবং খুবির শিক্ষার্থীরা ইতিবাচক ভাবে সাড়া দেন।
তাছাড়া অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কোন ফি নেই। এই কর্মসূচি আরও আকর্ষনীয় করার জন্য মেয়েদের জন্য পর্দার সহিত পৃথকভাবে অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। বাদ আসর থেকে এই ইফতার কর্মসূচী শুরু হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড.রেজাউল করিম। আলোচনা পেশ করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
খুবির ক্যামেস্ট্রি ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ মারুফ মোল্লা বলেন,” গত দুই বছরের ধারাবাহিকতায় এবছরও আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমাদের এই গন-ইফতারের আয়োজন করছি । এবছর আমরা ৪০০০+ মানুষের জন্য আয়োজন করছি ইনশাআল্লাহ।
আমাদের এই আয়োজনের উদ্দেশ্যে ক্যাম্পাসে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখা।
আমাদের এই আয়োজনে খুলনার বিভিন্ন স্থান থেকে ভাইয়েরা ও বোনেরা আসেন। এতে করে তাদের সাথেও ক্যাম্পাসের একটা সু-সম্পর্ক তৈরি হয়। আগামীকাল আপনারা স্বাদরে আমন্ত্রিত। আপনাদের উপস্থিতি পরবর্তীতে আমাদেরকে এই ধরনের প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহ জোগাবে। “
ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী যূতি সুলতানা বলেন, ” এইটা আমাদের ইবাদত।
আল্লাহ তায়ালা আমাদের এই ইবাদতকে কবুল করে নিন। এই আয়োজনকে সুন্দর ও প্রকৃত ইসলামী ভাবধারার আলোকে সাফল্যমন্ডিত করে তুলুন।”