
মোঃআল-আমিন
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
ইটনা উদিয়ারপাড় নিবাসী
ইটনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আক্তার হোসেন চেয়ারম্যান গত কাল সন্ধা ৮.৩০ ঘটিকার সময় কিশোরগন্জস্হ বত্রীশের নিজ বাসায় দীর্ঘদিন অসুস্হতাজনিত কারনে মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে ওই ইউনিয়নের শোকের ছায়া নেমে এসেছে, মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।