
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিলেট বিভাগীয় শিক্ষার্থীদের ছাত্র সংগঠন জালালাবাদ স্টুডেন্ট’স এসোসিয়েশনের ২০২৪-২৫ সনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাছানকে সভাপতি এবং দাওয়া’হ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নোমান আল হাদিকে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির নবীন বরন ও প্রবীণ বিদায়ী সংবর্ধনা- ২০২৪ অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে মডারেটর হিসেবে রয়েছেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল খালিক জাহিদ।