
মানিক হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক তিন পদে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আইসিটি সেলের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রেস প্রশাসক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন।
অফিস আদেশ সূত্রে, তাদের উভয়কে আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
আইকিউএসি’এর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, “আমি নিয়োগপত্র পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছি।বিশ্ববিদ্যালয় এর মিশন-ভিশনের আলোকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত পালনের চেষ্টা করবো। এ কাজে সকলের পরামর্শ ও সহযোগিতা কাম্য।”
প্রেস প্রশাসক ড. মফিজুল ইসলাম বলেন, প্রেস দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। এতে দেখা যায় প্রেসের সকল কাজ বাইর থেকে করিয়ে আনতে হয় যেটা অত্যন্ত ব্যয়বহুল। এজন্য ভিসি স্যারের সাথে কথা বলে সকলের সহযোগিতায় কিভাবে প্রেসকে সচল করা যায় তার কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। আর যেন প্রেসের কোনো কাজ বাহির থেকে করতে না হয়।