
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানের ঈদের শুভেচ্ছা বিনিময়। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পৌরসভার অসহায় ব্যক্তিবর্গদেরকে ঈদের উপহার তুলে দেন। একই সাথে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের কবর জিয়ারত সহ পরিবারের খোঁজ খবর নেন।