
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত নন্দী।
পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
প্রধান শিক্ষক সুকান্ত নন্দী বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। তার সৃজনশীল কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত । এর ফল স্বরূপ তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
আজ (৯ সেপ্টেম্বর -২০২৪) প্রধান শিক্ষক সুকান্ত নন্দী স্যারের সাথে কথা বললে তিনি বলেন, তার দায়িত্বপালনে সংশ্লিষ্টরাও অনেক সহযোগিতা করছে। যে কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীতেও প্রাথমিক শিক্ষা প্রসারে আরও এগিয়ে যাবে।