
এবিএম রাকিবুল ইসলাম
কাউখালী উপজেলা প্রতিনিধি
কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ডাঃ রফিকুল কবির লাভলুর তত্ত্ববোধনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। কাউখালী জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন বিএনপির সব সময় জনবান্ধব ও জনকল্যাণের রাজনীতি করে আসছে এবং আগামীতেও করবে, আমরা আগামীতেও এই কাউখালীতে জনগণের ভাগ্য উন্নয়নে চিকিৎসা সহ শিক্ষা সকল জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরো বেশি বেশি পরিচালিত করব আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।