
কাউখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সেবার আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এইচ এম দীন মোহাম্মদ ,এছাড়া যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ,গিয়াস উদ্দিন অলী ,রফিকুল ইসলাম রফিক ,লিয়াকত তালুকদার, মঞ্জরুল কোভিদ পেয়ারু, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন মৎস্যদলের সভাপতি মন্টু হাওলাদার সহ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন তালুকদার এবং সঞ্চালক হিসেবে ছিলেন সদস্য সচিব শরিফুল আজম উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা ও স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাঃ সুব্রত কর্মকার ও মিঠুন বিশ্বাস।