
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জের সর্বজন শ্রদ্দেও ব্যাক্তিত্ব সরকারী নলডাঙ্গাভুষন মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তিনি মারা যায়।কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের বাসিন্দা মরহুম লুৎফর রহমান শিক্ষকতা থেকে অবসরের পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা হাজী কল্যান সমিতি, মধুগঞ্জ বাসষ্টান্ড জামে মসজিদ ও বলিদাপাড়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দ্বায়িত্ব পালন ছাড়াও একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শেষ বয়সে এসে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে যশোরে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী. ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ মরহুমের কর্মস্থল সরকারী নলডাঙ্গা ভুষন স্কুল মাঠে প্রথম জানাজা ও গ্রামের বাড়ী উপজেলার রায়গ্রাম ঈদগাহ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে
দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে কালীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজন সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।