কুমিল্লা প্রতিনিধি
আগস্ট মাস, শোকের মাস কুটুম্বপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কুটুম্বপুর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত শোক সভায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।১৫ ই আগস্টে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত চিকিৎসক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভিসি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুধ মুহুরি। উক্ত সভার সভাপতি ছিলেন মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসানের সৌজন্যে ও মাধাইয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইন্জিয়ার নুর মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় সভায় আরোও উপস্থিত ছিলেন, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সহ
-সভাপতি হাজী মজিবুর রহমান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী তাজুল ইসলাম মেম্বার, মোঃ শাহজান মোল্লা, শ্রমিক লীগ সিনিয়র সহ-সভাপতি এ কে এম আজাদ, মোঃ জাহাঙ্গীর মোল্লা, জনাব সফিকুল ইসলাম কোম্পানী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মান্নান মাস্টার, আলাউদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হাসানসজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ ঈশাদ, ডাঃ আঃ মালেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারন সম্পাদক অজিত শীল, নেপাল শীল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াসিন, উপজেলা শ্রমিক লীগ নেতা ছফিউল্লাহ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, এ সময় আকস্মিক ভাবে আওয়ামী লীগ এ যোগ দান করেন চান্দিনা উপজেলা এলডিপি নেতা জনাব আয়েত আলী মোল্লা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
