
আনোয়ার আহমেদ
হোমনা কুমিল্লা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে ফেনসিডিল সহ এক যুবককে গ্রেফতার করা হয়।
আজ ২৬-০৩-২০২৪ইং তরিখ, রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকা সময় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন ভঙ্গারচর নামক গ্রাম হতে ১৫ বোতল ফেনসিডিল সহ রাজীব(৩২) নামক এক যুবককে হোমনা থানার এস, আই নাসীরের নেতৃত্বে তাঁর নিজ বাড়ী হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভঙ্গারচর গ্রামটি ইতিপূর্বেই মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এছাড়াও দাড়িগাঁও ও বিজয়নগর রুটটি মাদক আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমাদের মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে কোন মাদক ব্যবসায়ীকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।