
ঠাকুরগাঁও প্রতিনিধি
রোজ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি কৃতক আয়োজন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৯ নং বেগুনবাড়ী কৃষক দলে সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সাধারন সম্পাদক জনাব মির্জা ফয়সাল আমিন সহ জেলা উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও জেলা উপজেলা কৃষক দলের নেতা কর্মী ও বিভিন্ন অংগসংগঠনের নেত্রীবৃন্দ ও ইউনিয়ন বিএনপি সহ সকল স্তরের নেতাকর্মী ও সমর্থক।
কৃষক সমাবেশর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি জনাব শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি বক্তব্য কালে তিনি বলেন ভালো নেই দেশর কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
প্রধান অতিথি বলেন কৃষকে ভালো রাখান জন্য প্রয়োজন জনগনের সরকার প্রতিষ্ঠা করা।
বাংলাদেশের কৃষক ভালো নেই বার বার বঞ্চিত হচ্ছে সিন্ডিকেট করে হনন করা হচ্ছে তাদের ন্যায্য অধিকার।
বাংলাদেশে যিনি এই কৃষকদের কষ্ট বুজতেন তিনি হচ্ছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
ততকালিন আওয়ামীলীগ সরকার দেশের খেটে-খাওয়া মানুষের টাকা পাচার করে বিদেশে তৈরি করেছে অবৈধ সম্পদের পাহাড়।
বিএনপি সরকার ক্ষমতায় গেলে তাদের প্রধান কাজ হবে কৃষকদের অধিকার নিশ্চিত করা।আধুনিক যন্ত্রপাতি সহ কৃষি কার্ডের ব্যবস্থা করা।
সরকারি ভাবা ক্রয় বিক্রয় সহ বিনা সুধে কৃষি ঋনের ব্যবস্থা করা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য নির্ধারণ করা।
দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে নির্বাচনের বিকল্প কোন রাস্তা নাই বলে মনে করেন এই কেন্দ্রীয় কৃষক নেতা। তাই তিনি অন্তর্বর্তীকালীন সককারকে হুশিয়ারি দিয়ে বলেন ভালোয় ভালোয় অবিলম্বে নির্বাচন দেন না হয় দেশের মানুষ আবার ফুসে উঠবে।