
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ আহমেদ তাইমিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর হামদে বারি তাআলা পরিবেশন করেন প্রভাষক আবুল বাশার ও হাফেজ মাওলানা আসিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোটচাঁদপুর-মহেশপুরের গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, ইলিয়াস হোসেন, ডা. সহীহ উদ্দিন এবং ড: মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ বাহরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, প্রভাষক (হাদিস), অত্র মাদ্রাসা।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞানচর্চা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের। শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করে প্রথম পুরস্কার পান সিদরাতুল মুনতাহা। দ্বিতীয় আফরিন সুলতানা ও তৃতীয় নূপুর আক্তার।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।