
খুবি প্রতিনিধি,মারুফ আহম্মেদ
রবিবার দুপুর ২টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফরিদা আখতার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “শহীদ মীর মুগ্ধ তোরণ”নামে উদ্ধোধন করেন।এছাড়া উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ,জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:নাজমুল আহসান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো :আব্দুল মজিদ।
প্রধান ফটক উদ্ধোধন শেষে শিক্ষার্থীরা উপদেষ্টা জনাব ফরিদা আখতারের কাছে দাবি জানান যে,”খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমনা ঘেঁসে অবস্থিত মৎস্য খামার ব্যবস্থাপকের কর্যালয়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে দেখতে চাই”।
জনাব ফরিদা আখতার বলেন”খুলনা বিশ্ববিদ্যালয়ের দাবিকে (মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ) আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছি।আমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সবার সাথে আলোচনা করে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি করছি”।এছাড়া তিনি বলেন, “ খুলনা বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস তাই এখানে রাজনীতিকে বাদ দিয়ে সকল শিক্ষার্থীদের মুগ্ধের ন্যায় মানবিক কাজে নিয়োজিত করতে হবে।এছাড়া তিনি বলেন জুলাই আন্দোলনের শহিদের বিচার খুব শিঘ্রই করা হবে”।