
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মঙ্গলবার (২১ মে) গাইবান্ধা জেলায় ২য় ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এ সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন, গাইবান্ধা আপিল কর্তৃপক্ষ-৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
পরিদর্শনকালে তিনি ভোটগ্রহণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময়, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন, রিটার্নিং অফিসার- সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোত্তালিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন