
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক, গাইবান্ধা এবং উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে ইনডোর স্টেডিয়াম, গাইবান্ধায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক, গাইবান্ধা মহোদয় এবং উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ।