
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ মোসলেম প্রামানিক(৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশি করে ওইসব গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোসলেম প্রামানিক পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মোকছেদ প্রামানিক ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি শুকনো গাঁজাসহ মোসলেম প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপুর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।