
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা-পুলিশ।জানা যায়,জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে কর্মরত ছিলেন আমিনুল ইসলাম।গত ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন।গুলশান থানায় দায়িত্ব পালনকালে অভিযুক্ত এক আসামিকে ধরে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।পরে ভুক্তভোগী তাঁর নামে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন।তবে মামলার বাদীর নাম জানাতে পারেনি মির্জাপুর থানা-পুলিশ।বুধবার ওই মামলার ওয়ারেন্ট মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।পরে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।