
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে আরমান আলী (৩০) নামে এক পান দোকানিকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটে ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায়। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজারে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের পাশে থাকা একটি দোকানে সজোরে ঢুকে পড়ে। ওই সময় দোকানে অবস্থান করা পান দোকানি আরমান আলী গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।