
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা বাজার এলাকায় ৩ টি দোকানে অভিযান চালিয়ে সরকারি ধান বিজ ৬৯৭৭ কেজি ও প্রনোদনা সার ৫৫৯ বস্তা জব্দ করেছে সেনাবাহিনী। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ২ জুলাই বুধবার ভোর রাত্রী আনুমানিক ১২ টা ৪০ মিনিটের টার দিকে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অশোক কুমার(৫৯), মিলন মিয়া(৪৯) ও মমিন মিয়ার (৫২) দোকানে এ অভিযান চালায়।
এ সময় উপস্থিত ছিলেন ও অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর ইনজামামুল আলম। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি)আসাদুজ্জামান, সহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী মেজর ইনজামামুল আলম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।