
নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল)
গৌরনদী উপজেলার গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় মহাসড়কের পাশেই অবৈধভাবে ময়লার ভাগার তৈরি হচ্ছে। স্থায়ী ময়লা ডাম্পিং না থাকায় টরকি বন্দরের আশপাশ ও পার্শ্ববর্তী বাসাবাড়ির ময়লা সরাসরি মহাসড়কের পাশে ফেলা হচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে।
এলাকাবাসী জানান, এই ময়লার কারণে মহাসড়কের পাশ দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দুর্গন্ধের প্রভাবে পথচারীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত এই ময়লা ফেলা বিভিন্ন রোগের বিস্তার ঘটাচ্ছে।
পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন,আমরা বহুবার ময়লা ডাম্পিং স্থাপনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। বরং মহাসড়কের পাশে ময়লা ফেলার কাজ অব্যাহত রয়েছে। এটি পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য নতুন জায়গা নির্ধারণ করে স্থায়ী ময়লা ডাম্পিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই এটি বাস্তবায়িত হবে এবং মহাসড়কের পাশে অবৈধ ময়লা ফেলার সমস্যা সমাধান করা হবে।
এ বিষয়ে এলাকাবাসী বলেন,যদি যথাযথ ডাম্পিং ব্যবস্থা না করা হয়, তাহলে মহাসড়ক ও আশপাশের পরিবেশ স্বাস্থ্যগত ভাবে বিপদজনক হয়ে উঠবে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ