
স্টাফ রিপোর্টার
গৌরনদী,(বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী উপজেলার মহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনা ঘটার পরপরই উদ্ধার অভিযানে যোগ দেয় গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে নিহত ১ গুরুতর আহত অন্তত ৩০।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।