
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহা প্রয়ানে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আয়োজনে ঘাটাইল উপজেলা কমান্ডের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজের সার্বিক তত্বাবধানে।
এসময় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান,ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূয়াপুর উপজেলা কমান্ডের আহবায়ক,বীরমুক্তিযোদ্ধা মোঃ চাঁদ মিয়া প্রমুখ।