
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ কোনো কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনে এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো ধরনের কর্মসূচি করা যাবেনা বলে একটি নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এই ধরনের সিদ্ধান্তকে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং ফ্যাসিস্ট আচরণ বলে মনে করে। প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে এবং বাক স্বাধীনতাকে বাধা প্রদান করা হবে। এমন আচরনের ফলে বিশ্ববিদ্যালয় আবারো অনিয়ম-দুর্নীতির ও লুটপাতের আতুরঘরে পরিণত হবে যা বিগত ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার করে এসেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এই ধরনের সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে এবং অতি শীগ্রই এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছে।