
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দক্ষতা উন্নয়নমূলক ক্লাব ‘প্রেজেন্টেশন প্রো’ এর ২০২৪-২৫ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সুজয় সাহা ও সাধারণ সম্পাদক মো. শাহনুর ইসলাম আদিব।
মঙ্গলবার (২২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেজেন্টেশন প্রো-এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন ও বিদায়ী সভাপতি তাসমিয়া মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শিক্ষক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।