
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
পরিবর্তন বিষয় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী-২০২৫ পালন করেছে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল।
কর্মসূচীর মধ্যে জলবায়ু পরিবর্তনের উপর বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
বিতর্কের বিষয় ছিল, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র।
এতে পক্ষ দল জয় লাভ করে এবং উভয় দল কে পুরস্কৃত করা হয়।
এরপর বিদ্যালয়ের আঙিনায় দুটি ফলজ গাছ রোপণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এর পূর্বে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেয়ালিকা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।