
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রামে উথ এইড বিডি কর্তৃক সমগ্র চৌদ্দগ্রাম উপজেলায় জিপিএ ৫ পেয়ে কৃতকার্য প্রায় ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জনে শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা আয়োজন করেছে।
শনিবার সকালে এ-উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়নের বাতিসা মাধ্যমিক বিদ্যালের হল রুমে দ্য ইয়ুথ এইড বিডি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আবু তালহা রাফির সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
নুরুল হুদা তালুকদার
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ,পরিচালক দ্যা ইয়ুথ এইড বিডি জাহাঙ্গীর আলম,
পরিচালক দ্যা ইয়ুথ এইড বিডি রবিউল আলম,
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি,সিরাজুল ইসলাম ফরায়জী,সেক্রেটারি বেলাল হোসাইন,
ও কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ তাহেরা বেগম,পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ভুইঁয়া,মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন,কাশিনগর
মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আবুল কালাম আজাদ,রাহুল সহ প্রায় ২০টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
২ ঘন্টা ব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।পরে জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরুষ্কারের বিতরণের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয় ।