
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
২১ জুলাই সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সরকার কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় এই সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম মাওলা। জানাযায় ৭৫ বান্ডেল ঢেউটিন এবং ২,২৫,০০০/- (দুই লাখ পঁচিশ হাজার) টাকা বিতরণ করা হয়েছে। সরকারের এই সহায়তায় উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঘর মেরামত ও জীবিকা নির্বাহে এই সহায়তা তাদের অনেকটাই স্বস্তি এনে দেবে।