
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলায় ১৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব লতিফুর রহমান। স্বেচ্ছাসেবক ও স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় মাছগুলো জব্দ করে জামিয়া আজিজিয়া সফিউল উলুম মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়।
কেন পিরানহা নিষিদ্ধ?
পিরানহা মাছ একটি মাংসাশী ও রাক্ষুসে প্রজাতি, যা দেশীয় মাছের ডিম, পোনা, জলজ পোকামাকড় খেয়ে জলাশয়ের প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ধ্বংস করে। এটি দেশীয় মাছ ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ফলে সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১৬ অনুযায়ী এ ধরনের মাছ আমদানি, পরিবহন, চাষ, বাজারজাত, বিক্রয় ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
প্রশংসনীয় উদ্যোগ:
পিরানহা মাছ জব্দ এবং সুষ্ঠুভাবে বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মৎস্য অফিস। এ ধরনের অভিযানে অংশ নেওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।