
মোঃ রায়হান সুলতান -ক্রাইম রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের প্রচার প্রতিযোগীতা।খুলনা ০৪ আসনে অন্যান্য প্রার্থীর ন্যায় সকাল বিকাল প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল বি এন পি প্রার্থী অবসরপ্রাপ্ত ডাঃ এস কে হাবিবুর রহমান।
তিনি সোনালী আঁশ প্রতীক নিয়ে প্রতিদন্দিতা করছেন এই আসনে।তিনি তার বক্তব্যের ভেতর বলেন তার পরিকল্পনা যদি তিনি জয়ী হন তাহলে ০৪ আসনের তেঁর-খেদা-দিঘলিয়া এলাকার উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন এ সমস্ত আলোচনা করেন।
বিভিন্ন পথসভায় তিনি তার উন্নয়ন পরিকল্পনা ও ৪ আসনের মানুষের জীবনযাত্রা উন্নয়নের চিন্তাধার তুলে ধরে।বিভিন্ন ভোটারদের সাথে আলাপকালেও হাবিবুর রহমানের ব্যাপারে আগ্রহী ও তিনি একজন সৎ ও ভাল মানসিকতা মনের মানুষ তিনি নির্বাচিত হোক এই আশা ব্যক্ত করেন তার কর্মীরা।
নির্বাচন প্রচারনায় থেমে নেই তার সহধর্মিণী লিয়ন আফরোজা বেগম (হ্যাপি),তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টির সভাপতি এবং ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট। তিনিও তার স্বামীর নির্বাচনী প্রচারনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।
এলাকার সাধারন মানুষ তাদের প্রসাংশায় পঞ্চমুখ।