
ঝালকাঠি প্রতিনিধি :
জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল ১০ টায় ঝালকাঠিতে সংস্থার নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো: এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশীদ শাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী,জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা শাখার সভাপতি মো:খলিলুর রহমান মৃধা । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুর ইসলাম বাচ্চু।সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ঝালকাঠি জেলা কমিটি ও উপজেলা কমিটির কমিটি ঘোষণা করেন।জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক স্বপনকে স়ভাপতি ও মো:রিয়াজুর ইসলাম বাচ্চু কে সধারন সম্পাদক এবং নলছিটি উপজেলা শাখার মো. খলিলুর রহমান মৃধাকে সভাপতি ও মো. আমির হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।