
জামালপুর প্রতিনিধি
ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ১৪ জন শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার(০৫ জুন) সকালে হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাও: মোহাম্মদ আব্দুস সাত্তার, সেক্রেটারি এড. মাও: মোহাম্মদ আব্দুল আওয়াল, সাবেক আমীর এড. নাজমুল হক সাঈদী ও এডভোকেট মোকাম্মেল হক।
এসময় বক্তারা বলেন, আমরা এতগুলো শহীদ ভাইকে হারিয়ে শুধু একটি আশাই অপেক্ষা করছি, এই বাংলাদেশটা বৈষম্যহীন এক বাংলাদেশে পরিণত হবে। এর বিকল্প কিছুই আশা করি না আমরা । বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশটা বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হোক, এই আশাই করছি আমরা।
তারা আরও বলেন, সাহায্য করাটা কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা জামায়াতের নীতিগত অঙ্গীকার। যে কোনো সংকটে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এ আয়োজন সেই দায়িত্ববোধ থেকেই।
পরে জামালপুরের ১৪ জন শহীদ পরিবারকে ১০ হাজার নগদ অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।
ইতিপূর্বেও এ সকল শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ দুই লাখ এবং ১০ হাজার করে নগদ টাকা অনুদান প্রদান করা হয়েছে।