নেত্রকোনা প্রতিনিধি
মাদক মুক্ত সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (Zero Tolerance) অবলম্বনে জেলা পুলিশ,নেত্রকোণা বদ্ধপরিকর।এরই ধারাবাহিকতায় ১০.০৬.২০২৩ খ্রি. নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক কলমাকান্দা থানাধীন পশ্চিম লেংগুড়া বাজারস্হ এলাকা হতে অভিযানে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দসহ ০১ জন আসামি গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
