
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে পানিতে পরে নাঈম হাওলাদার (২৬) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের বাদলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।নাঈম হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠি গ্রামের বাসিন্দা।তিনি পেশায় একজন অটোচালক। ব্যক্তিগত জীবনে দুই শিশু সন্তানের জনক।
বাসার সামনে খালের ঘাটলায় মুখ ধুতে গিয়ে পানিতে পরে গেলে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ঘুম থেকে উঠে তিনি হাত মুখ ধুতে খালের পাড়ে ঘাটলায় যান। তার মৃগী রোগ থাকায় তখন তার শরীরে খিচুনি দেয় তারপর সেখানে কিছুক্ষণ তিনি বসে থাকেন। এরপর আবার তিনি ঘাটলায় নেমে হাত মুখ ধুতে গেলে তিনি পড়ে যান। তখন তার স্ত্রী এসে পড়ে থাকতে দেখে চিৎকার করে পাশের প্রতিবেশীদের নিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সম্পর্কে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।