
মোঃ সিরাজুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
আজ ১৩/০৬-২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান এর পুত্রবধু মোসাম্মৎ হ্যাপি আক্তার (৩২) দুই সন্তানের জননী সকালে ভাত রান্না করার জন্য জানালা খুলতেই ঘরের ভিতর ওত পেতে থাকা বিষধর সাপ ধ্বংসন করে, পরিবারের সকলের চিল্লাচিল্লি শুনে গ্রামের অনেক লোক বাড়িতে ভির করে,পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হ্যাপি আক্তার কে মৃত বলে ঘোষণা করে, পুরো এলাকায় শোকের মাতম চলছে, ১০ বছরের একটি মেয়ে মরিয়ম আক্তার ও তিন বছরের ছেলে রাইয়ান কে তিনি রেখে যান।
স্থানীয় সবাই ধারণা করছে যেটা বিষধর রাসেল ভাইপার সাপ।
ঘূর্ণিঝড় রিমেলের পরে প্রায় স্থানেই রাসেল ভাইপার দেখা যাচ্ছে! এখন পুরো গ্রামেই রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এই সাপ গুলি খুবই বিষধর! এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় উপজেলা প্রশাসনের কাছে পরামর্শ ও সহযোগিতা চাচ্ছে এলাকাবাসী।
উল্লেখ্য সম্প্রীতি বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে ও এর আতঙ্ক ছড়িয়ে পড়ছে।