
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুইজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ই-মে) ভোর ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল টাওয়ার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনা স্থলেই ট্রাক চালক মারা যায়। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরও দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।