
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহবায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, তথা কথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিলো অন্যতম। যে বাবু জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই বাবুকে বহিষ্কার করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ জানানো হয়।