
টেকনাফ :
গোপন সংবাদের ভিত্তিতে ১০সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে টেকনাফব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পূর্ব সিকদার পাড়া ঈদগাহ মাঠ নামক স্থানে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃযানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে।
আনুমানিক রাত ৮ ঘটিকায় পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ীএকটি সন্দেহভাজন অটো রিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য সংকেত দেয়াহয়।
উক্ত অটো রিক্সাটি বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই চেকপোস্ট হতে আনুমানিক ২০-৩०গজ সামনে থামিয়ে অটো রিক্সায় থাকা দুইজন ব্যক্তি দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল অটোরিক্সাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সীটের নীচে একটি প্লাষ্টিকেরব্যাগের ভিতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য,চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।###