
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
মোঃ আবু বক্কর সিদ্দিক
ঠাকুরগাঁও এর পীরগঞ্জে তাজিন নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়িসহ পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামীসহ তাজিন এ ঘটনায় তাজিনের স্বামীসহ তাজিন এর শ্বশুর বাড়ির সদস্যের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মানববন্ধনও বিক্ষোভ মিছিল করেছে তাজিন এর মা ভাই বোন সহ এলাকার প্রায় দুই শতাধিক মানুষ
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন শহরে বিক্ষোভ মিছিল বের করেন তাজিনের স্বজনরা
সংবাদ সম্মেলনে তাজিন এর বড় ভাই লিখিত বক্তব্যে বলেন পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন জানান, চার বছর পূর্বে পীরগঞ্জ উপজেলার খেকি ডাঙ্গি গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল রানা এর সহিত তার বোন তাজিন এর বিয়ে দেয় বিয়ের পর থেকেই স্বামী শাশুড়িসহ জুয়েল রানার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য তার বোনের সাথে খারাপ আচরণ করে আসছিল। তার বোনের দুই মাসের একটি ছেলে সহ তিন বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। গত ২৩ আগস্ট দুপুরে তার বোন তাজিন আক্তার কে তার স্বামী জুয়েল শাশুড়ি আছিয়া বেগম ও অন্যান্যরা মিলে শারীরিক নির্যাতন করেন হত্যার পর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে তাজিন আক্তারের লাশ শয়ন ঘরের বেলকনিতে লোহার এঙ্গেল এর সাথে শরীরের পরনের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে বলে মন্তব্য করেন।
তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজিন আক্তারের মৃত্যুর ব্যাপারে তার স্বামী জুয়েল রানা এর কাছে জানতে চাইলে তিনি একেক সময় একেক রকমের টালবাহানা করে বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করে বলে জানান।