
মিজানুর রহমান
তাহিরপুর প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে তাহিরপুর উপজেলা থেকে প্রাইমারী প্রধান শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এ নিয়ে তিনি তিনবার প্রাইমারী শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা লাভ করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক প্রধান শিক্ষক শামিম আহমদ এর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা,বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে শামিম রশিদ বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ারএ অর্জন আমার একার নয়। এ অর্জন জামালগড় প্রাথমিক বিদ্যালয় এর সকলের।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। প্রাথমিক বিদ্যালয়েে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো। শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ,অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় এবং একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন।
জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এটা আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।
শামিম রশিদ বলেন আমার এ সফলতায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।