
চট্টগ্রাম প্রতিনিধি
দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায়, এস কে খোদা তোতনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদেশে বলা হয়েছে, এই বহিষ্কার অবিলম্বে কার্যকর হবে।
এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নেওয়াকে অনেকে দলের নীতি মেনে চলার প্রতি বিএনপির দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন।