
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ ,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিছ, থানা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি মোঃ এলিট মিয়া প্রমুখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসে কোভিদ জিন্না বলেন, দেশ এক দুঃসময় পার করছে আর এই দুঃসময়ে সকলকে একত্রিত করে করে কাজ করতে হবে।