
মোঃ আমিনুল ইসলাম, দৌলতপুর( প্রতিনিধি) মানিকগঞ্জ
দৌলতপুর উপজেলা ধামসর ইউনিয়নের নাটুয়াবাড়ি এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেন।
০৫ নভেম্বর( মঙ্গলবার) দৌলতপুর উপজেলার ধামসর ইউনিয়নের নাটুয়াবাড়ি এলাকায় দৌলতপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসানুল আলামের নেতৃত্বে অস্বাস্থ্যকর পরিবেশে অতি নিম্নমানের সন্দেশ উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে মোঃ রাজিব, তোফায়েল মিয়া, রৌফ ও হিরু নামে চার জনকে ১লক্ষ টাকা করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসানুল আলম বলেন,দেশ ও দেশের জনগণের জন্য, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।