
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় উপজেলায় বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়
সোমবার (১২ আগস্ট) বিকাল ৩ ঘটিকার সময় দিকে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজিত বিশাল শান্তি সমাবেশের প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন আফরোজা খান রিতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন- ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।এ ’সময় তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।’খেয়াল রাখতে হবে অবাঞ্ছিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের।একসময় মানিকগঞ্জ ছিল ধানের শীর্ষের ঘাঁটি। আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে। হিন্দু সম্প্রদায় সবসময় সহযোগিতা করতে হবে। তাঁরা যেন আমাদের দ্বারা কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন আমরা এখনো পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারিনি। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর অপেক্ষা করতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূরুল ইসলাম কুন্টু ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম সোনাই।
এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।