
কয়রা খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভা কয়রায় অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কয়রা উপজেলার মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য এম এ হাসান এর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক
এস এম মনিরুল হাসান বাপ্পী, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব
এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
মোঃ তৈয়বুর রহমান, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল
খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাস ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সহ: শেখ নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রী, শহিদুল ইসলাম শহিদ, সাঈদ হোসেন, সেতারা সুলতানা, মোল্লা সাইফুল ইসলাম, মোল্লা কবির হোসেন, এ্যাডভোকেট শেখ আঃ রশিদ, বায়জিদ হোসেন, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, নুর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডভোকেট আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আয়ুব আলী, ওসমানী গনি, মোকলেছুর রহমান, এস এম গোলাম রসুল, আবু সাঈদ মালী, মোল্লা আইয়ুব হোসেন, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, মাসুম বিল্লাহ, মোঃ শরিফুল আলম, মোতাসিম বিল্যাহ, এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, পীর আলী, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, রফিক, নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, আকবার হোসেন, আঃ রউফ, জামাল ফারুক জাফরিন, ডাঃ আমিনুল ইসলাম, আবুল কালাম, সিরাজুল ইসলাম, মোঃ আছের আলী, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হোসেন, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন প্রমুখ।
জনসভায় মনিরুল হাসান বাপ্পী বলেন, নির্বাচনে জয়লাভ করতে পারলে কয়রা ও পাইকগাছা উপজেলার হতদরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
তিনি বলেন,
“ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ এবং কৃষি উপকরণ সহজভাবে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।”
জনসভায় খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভা শেষে নেতৃবৃন্দ কয়রা উপজেলার মহারাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহানাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।