
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৫ ই মার্চ শনিবার বিকাল ৩টায় ধামইরহাট কেন্দ্রীয় মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলার সভাপতি শবনম কাওছার স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সেক্রেটারি শহিদুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। উভয় দলের নেতৃবৃন্দ ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দেশের সকল ইসলামী রাজনৈতিক দল গুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী প্রফেসর দেলোয়ার হোসেন, সহ -সাংগঠনিক সম্পাদক নজিবদ্দিন চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি নাজমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান , নায়েবে আমির মাওলানা আতাউর রহমান , উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ্ মুসা , ইসলামী ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ধামইরহাট উপজেলা সভাপতি কাওছার হাবিব প্রমুখ