শাফায়েত জামিল মাহির
নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি
নরসিংদী জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের মুক্তির দাবিতে জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদল।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোতে নরসিংদী জেলা ছাত্রদল তার মুক্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে পুরো জেলা জুড়ে,২৭ শেখ আগস্ট।
নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি ও
নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নির্দেশে উক্ত কর্মসূচী টি পালিত হয়েছে জেলা জুড়ে।
নরসিংদী সদর থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী হানিফ সরকারের নেতৃত্বে সদর থানা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল টি বের করা হয় নরসিংদীর হাজীপুর এলাকা থেকে।
নরসিংদী শহর ছাত্রদল সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক প্রার্থী জিসান আদনান সানি’র নেতৃত্বে নরসিংদী শহর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকা থেকে বের করা হয়।
মাধবদী থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ মিছিল টি ছাত্রনেতা মাছুম প্রধান, সজীব পাল জুম্মান সহ এক ঝাক নেতার নেতৃত্বে মাধবী শহর এর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বেলাব উপজেলাতে ছাত্রদলনেতা মোফাজ্জল, সারোয়ার ও মাহিরের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল টি বেলাব বাজারের রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে।
এছাড়াও জেলা ছাত্রদলের আওতাধীন প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে,
উক্ত কর্মসূচী টি বাস্তবায়ন করে।
বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়, এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বি.এন.পি’র আহবায়ক ও বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ও তার স্ত্রী বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটির স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক শিরীন শারমীন সহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, হয়রানিমুলক, রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
