নরসিংদী সদর প্রতিবেদক
নরসিংদী সদরে আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলার সদর উপজেলার চিনিশপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী যুবলীগ আয়োজিত শোকাবহ আগষ্টের আলোচনা সভা ও স্থানীয়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল
টিম পজিটিভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু’র সাবেক জিএস জনাব গোলাম রাব্বানী।
ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এছাড়াও আরো উপস্থিত ছিল সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমী ও সাধারণ সম্পাদক জোবায়েত সরকার সহ সদর উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ গঠনে তার স্বপ্ন ও ভূমিকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং ১৫ ই আগস্ট এ নিহত সকল শহীদদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

টিম পজিটিভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু’র সাবেক জিএস জনাব গোলাম রাব্বানী।