
সৈয়দ আবু ইউসুফ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকায় অবস্থিত বেগম আনোয়ারা ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেনের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অত্র কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বৃষ্টির কারণে রাস্তা ছেড়ে কলেজ ভবনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে দূর্নীতি, চাঁদাবাজি, ইসলাম বিদ্বেষী সহ কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তার।
উল্লেখ্য যে, গত ১৪ আগষ্ট তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে ছিল
শিক্ষার্থীরা। তখন ইউ এন ও এবং সেনাবাহিনী ৭ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন শিক্ষার্থীদেরকে, তবে এখন পর্যন্ত কোন সমাধান হয়নি বলে আজকে রাস্তায় নামেন শিক্ষার্থীরা।