
মো: সালাহ্ উদ্দিন
সখিপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল
নির্বাচন কমিশনের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন- সর্বোচ্চ পরিষদ হচ্ছে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের জামানত ছিল ২০ হাজার টাকা। আর উপজেলা পরিষদ হলো পাঁচ নম্বর স্তর, এই নির্বাচনের জামানত করেছে ১ লাখ টাকা। ছেলেকে বড় বানাইছে আর বাবাকে ছোট বানাইছে। নির্বাচন কমিশন যা খুশি তাই করতেছে। নির্বাচন কমিশন পাগল হইছে।
গতকাল টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন সজীব (গামছা) প্রতীকের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটে দাঁড়াইছে এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগ ভোটে দাঁড়ায় নাই। তাই এই নির্বাচনে চুরি করার আর রাস্তা নাই।